গাজীপুর সিটি নির্বাচনে বড় ফ্যাক্টর জামায়াত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের প্রধান দুই শরীক বিএনপি ও জামায়াত উভয় দলের মেয়র প্রার্থী ময়দানে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী। গাজীপুর সিটি কর্পোরেশনে জামায়াতের ভোট একটি বড় ফ্যাক্টর। ২০০৯ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান এলাকা নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী প্রায় ২৫ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। সেই নির্বাচনে বর্তমানে আওয়ামীলীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন বিএনপির প্রার্থী সুরুজ আহম্মেদ। পক্ষান্তরে চেয়ারম্যান পদে জামায়াতের কোনো প্রার্থী না থাকায় বিএনপি প্রার্থী এস এম শাহানশাহ আলম আওয়ামী প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। নয় বছরের ব্যবধানে এই সিটিতে জামায়াতের ভোটের সংখ্যা অনেক বেড়েছে বলেই সুধীজনদের ধারনা। সাংগঠনিকভাবেও জামায়াত নয় বছর আগের তুলনায় এখন অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। ইতিমধ্যে তাদের মেয়র প্রার্থী নগর আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহর পক্ষে পরি...
Gazipur City Election 2018 is very important for the Party of BNP, Awami League, Jamat E Islam & others parties in Bangladesh.