Skip to main content

জামায়াতের নিবন্ধন বাতিল করে ইসলামী জাগরণ ঠেকানো যাবে না | অধ্যক্ষ এসএম সানাউল্লাহ

জামায়াতের নিবন্ধন বাতিল করে ইসলামী জাগরণ ঠেকানো যাবে না
---------------- অধ্যক্ষ সানাউল্লাহ


গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামায়াতের আমির কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেছেন, ইসলামকে মাইনাস করে কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। নিবন্ধন বাতিল করে জামায়াতের মতো আদর্শবাদী দলকেও মাইনাস করা যাবে না। আসন্ন সিটি নির্বাচনে নগরবাসী ইসলাম ও মানবতার পক্ষে সমর্থনের মাধ্যমে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে। বৈরী মিডিয়া যাই প্রচার করুক না কেনো জনতা নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে সকল অপপ্রচারের জবাব দিবে ইনশাআল্লাহ।

সোমবার বাদ আসর নগরীর বোর্ডবাজার এলাকায় গণসংযোগের জন্য উপস্থিত হলে সমবেত স্বতস্ফূর্ত শত শত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এক পর্যায়ে বিরাট পথসভায় রূপ নেয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, শহীদ মতিউর রহমান নিজামীদের রক্তে ভাসা বাংলাদেশে অবশেষে ইসলামের শান্তির পতাকা উড়বেই। তিনি আবেগাপ্লুত কন্ঠে বলেন, এই নগরীতেই চার দেয়ালের ভেতর বন্দী কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার সালাম নিয়ে হাজির হয়েছি। দেশপ্রেমিক সকল রাজবন্দীর মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি আরো বলেন, দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুরকে মডেল নগরী হিসেবে গড়ে তুলতে একটি দুর্নীতিমুক্ত গতিশীল প্রশাসন প্রয়োজন। সকলের সহযোগিতায় নগরবাসীর স্বপ্নের গাজীপুর গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

এ সময় আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসান। তিনি বলেন, ২০ দলের পক্ষ থেকে অধ্যক্ষ এস এম সানাউল্লাহর মতো উচ্চশিক্ষিত, সৎ, মার্জিত, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হলে বিজয় সুনিশ্চিত। গাজীপুর মহানগরকে সাজিয়ে তুলতে তার মতো একজন ডায়নামিক চরিত্রের মানুষেরই এখন প্রয়োজন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় নেতা সালাহউদ্দিন আইয়ুবী তার বক্তব্যে বলেন, জননেতা অধ্যক্ষ এস এম সানাউল্লাহ ভাইকে মেয়র নির্বাচিত করার মাধ্যমে গাজীপুর মহানগরীকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

রবিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই শেষে অধ্যক্ষ এস এম সানাউল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার পর থেকে তার পক্ষে গণসংযোগ আরো জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ডে তার কর্মী-সমর্থকরা সুশৃঙ্খলভাবে স্বতস্ফূর্ত নগরবাসীর কাছে তার সালাম পৌছে দেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করেন।

সোমবার দুপুরে অধ্যক্ষ সানাউল্লাহ টঙ্গিতে শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। মহানগর শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি আজহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মেয়র প্রার্থী অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, শ্রমজীবী মানুষের নগরী গাজীপুরে শ্রমিকরাই আজ সবচেয়ে বেশি অবহেলার শিকার। শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ছাড়া গার্মেনটস নগরী গাজীপুরের উন্নয়ন সম্ভব নয়।

সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় নগরীর ৩৩ নং ওয়ার্ড এলাকায় তার গণসংযোগ চলছিলো। আজকের গণসংযোগে অন্যান্যের মাঝে অংশ নিয়েছেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট আফজাল হোসাইন, মহানগর উন্নয়ন পরিষদ নেতা আবু সিনা নুরুল ইসলাম মামুন, মোঃ ছাদেকুজ্জামান খান, হাফেজ মোতালিব হোসেন মন্ডল, আশরাফ আলী কাজল, মোঃ ইখলাসউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

ফারুক চান্দ মিয়া হাজীর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহিত

Comments

Popular posts from this blog

Gazipur City Election 2018 | Jamat Supported Mayor Candidate Principal SM Sanaullah Election Poster

Gazipur City Election 2018 Jamat Candidate Principal SM Sanaullah Election Poster has been published in her facebook wall. He is a great leader of Gazipur City Jamat. His all poster beer a good moral character. Actually he is a Ideal person among all mayor candidate of the Gazipur City Election. নিম্নে অধ্যক্ষ এসএম সানাউল্লাহ এর নির্বাচনী বিভিন্ন স্লোগান সম্মলিত পোষ্টার সমূহ:

গাজীপুর সিটি নির্বাচনে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে অধ্যক্ষ এস এম সানাউল্লাহ কে নির্বাচিত করুন

গাজীপুর সিটি নির্বাচনে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে অধ্যক্ষ এস এম সানাউল্লাহ কে নির্বাচিত করুন ----- অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গাজীপুর হলো দেশের বৃহত্তর শ্রমিক নগরী। শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হলে গাজীপুর এগিয়ে যাবে। এজন্য সর্বাগ্রে প্রয়োজন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। তাই অধ্যক্ষ এস এম সানাউল্লাহর মতো যোগ্য ব্যক্তিকে মেয়র হিসেবে নির্বাচিত করতে শ্রমিক ভাইদের ঝাঁপিয়ে পড়তে হবে। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহর সাথে শ্রমিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি আজহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেন, নির্বাচিত হলে শ্রমিক অধ্যুষিত গাজীপুর নগরীতে শ্রমিকদের ভাগ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়...

Gazipur City Election 2018 | মেয়র ও কাউন্সিলর প্রার্থীতা যাচাই বাছাই

১৫ ও ১৬ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রাথী যাচাই বাছাই চলছে। উল্লেখ্য যে গত ১২ এপ্রিল ছিল মনোনয়ন জমাদানের শেষ তারিখ। আগামী ২৩ তারিখ নির্বাচন কমিশন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিবেন। যদিও দলের অধীনে সিটি নির্বাচনে দলের প্রতীকই গ্রহণ করবেন অপর দিকে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের সহ সকলের প্রতীকই আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দিবেন।মেয়র প্রার্থী এসএম সানাউল্লাহ সাংবাদিককের সাথে এ ব্যাপারে কথা বলেন।