Skip to main content

গাজীপুর সিটি নির্বাচন ২০ দলে সমঝোতার চেষ্টা | Gazipur City Election 2018

গাজীপুর সিটি নির্বাচন
২০ দলে সমঝোতার চেষ্টা!


গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হাসান উদ্দিন সরকার ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এস এম সানাউল্লাহ উভয় প্রার্থীই নির্বাচনের ময়দানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

পর্দার অন্তরালে ২০ দলীয় জোটের একক মেয়র প্রার্থী ঘোষণার নানামুখী তৎপরতা চলছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এ ক্ষেত্রে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারকে ২০ দলের মেয়র প্রার্থী ঘোষণার পাশাপাশি গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসন ও কালিগঞ্জের উপজেলা চেয়ারম্যান পদ জামায়াতের অনুকূলে ছাড় দেয়াসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে আলাপ-আলোচনার খবর পাওয়া গেছে।

সিটি কর্পোরেশনের যে ছয়টি ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে কমপক্ষে চারটি ওয়ার্ডে জামায়াত প্রার্থীদের ২০ দলের প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে জামায়াত অনড় অবস্থানে রয়েছে।

সমঝোতার গুঞ্জন সম্পর্কে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অধ্যক্ষ সানাউল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যেহেতু ২০ দলীয় ঐক্যজোটে শরীক আছি তাই আলাপ-আলোচনাতো হতেই পারে। তবে যে কোনো সমঝোতার ক্ষেত্রে আমার দল চুড়ান্ত সিদ্ধান্ত নিবে। আমি দলের নির্দেশেই মেয়র নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

এদিকে শুক্রবার সকাল থেকেই গাজীপুর উন্নয়ন পরিষদ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামায়াতের আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন। সকালে তিনি নগরীর বোর্ড বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি একাত্তুর ও ডিবিসি সহ কয়েকটি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ও গাজীপুর মহানগরী নিয়ে তার বিভিন্ন ভাবনার কথা তুলে ধরেন।

তিনি ৪৩ নং ওয়ার্ডের ঝিনু মার্কেট মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বাদ আছর ৪৭ ও ৪৮ নং ওয়ার্ডের দত্ত পাড়া ও হিমারদীঘি এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে গণসংযোগে অংশগ্রহণ করেন।

আজকের গণসংযোগে তার সাথে ছিলেন, মহানগর উন্নয়ন পরিষদ নেতা আফজাল হোসাইন, মোঃ মুহিউদ্দিন, আবু তাকি, আনোয়ার হোসেন ভুঁইয়া, আবু হানিফ শ্রমিকনেতা খান মোহাম্মদ ইয়াকুব ছাত্রনেতা খায়রুল এনাম প্রমুখ।

SM Sanaullah এর জীবনী পড়তে ক্লিক করুন

Comments

Popular posts from this blog

Gazipur City Election 2018 | Jamat Supported Mayor Candidate Principal SM Sanaullah Election Poster

Gazipur City Election 2018 Jamat Candidate Principal SM Sanaullah Election Poster has been published in her facebook wall. He is a great leader of Gazipur City Jamat. His all poster beer a good moral character. Actually he is a Ideal person among all mayor candidate of the Gazipur City Election. নিম্নে অধ্যক্ষ এসএম সানাউল্লাহ এর নির্বাচনী বিভিন্ন স্লোগান সম্মলিত পোষ্টার সমূহ:

গাজীপুর সিটি নির্বাচনে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে অধ্যক্ষ এস এম সানাউল্লাহ কে নির্বাচিত করুন

গাজীপুর সিটি নির্বাচনে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করতে অধ্যক্ষ এস এম সানাউল্লাহ কে নির্বাচিত করুন ----- অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গাজীপুর হলো দেশের বৃহত্তর শ্রমিক নগরী। শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হলে গাজীপুর এগিয়ে যাবে। এজন্য সর্বাগ্রে প্রয়োজন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। তাই অধ্যক্ষ এস এম সানাউল্লাহর মতো যোগ্য ব্যক্তিকে মেয়র হিসেবে নির্বাচিত করতে শ্রমিক ভাইদের ঝাঁপিয়ে পড়তে হবে। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহর সাথে শ্রমিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি আজহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেন, নির্বাচিত হলে শ্রমিক অধ্যুষিত গাজীপুর নগরীতে শ্রমিকদের ভাগ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়...

Gazipur City Election 2018 | মেয়র ও কাউন্সিলর প্রার্থীতা যাচাই বাছাই

১৫ ও ১৬ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রাথী যাচাই বাছাই চলছে। উল্লেখ্য যে গত ১২ এপ্রিল ছিল মনোনয়ন জমাদানের শেষ তারিখ। আগামী ২৩ তারিখ নির্বাচন কমিশন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিবেন। যদিও দলের অধীনে সিটি নির্বাচনে দলের প্রতীকই গ্রহণ করবেন অপর দিকে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের সহ সকলের প্রতীকই আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দিবেন।মেয়র প্রার্থী এসএম সানাউল্লাহ সাংবাদিককের সাথে এ ব্যাপারে কথা বলেন।